আমরা আমাদের এই প্যাকেজের সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং একদম ফ্রিতে করে দিয়ে থাকি।
** ভ্রমণের সম্ভাব্য বর্ণনা**
১ম দিন: ঢাকা – শিলিগুড়ি
ঢাকা থেকে সন্ধ্যা ৭ টায় এসি বাসে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা। [Dinner: ✖️]
২য় দিন : শিলিগুড়ি-গ্যাংটক
সকালে বাস থেকে নেমে দুই পাশের ইমিগ্রেশন শেষ করে চলে যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে (116km 4Hours) গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবো। গ্যাংটক পৌছে হোটেল চেক-ইন করে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে সবাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার-পাশে হেটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, আড্ডা শেষে হোটেলে চলে আসবো খাওয়া-দাওয়া তারপর ঘুম। [Breakfast: ✖️ | Lunch: ✔️| Dinner: ✔️
৩ য় দিন : সাঙ্গু লেক সাইট সিয়ীং
সকালে ব্রেকফাস্ট করে সাঙ্গু লেক সাইটসিয়ীং ,এটি গ্যাংটক থেকে ৪০ কিমি দূরে,লেকটি বছরের বেশিরভাগ সময় বলবে আচ্ছাদিত থাকে। এখানে ব্রাক্ষ্মিণী হাঁস, নানারকম অতিথি পাখি, অর্কিড, রডোডেন্ড্রন ও প্রজাপতির আবাসস্থল। দুপুরে লাঞ্চ করে বাকি সময় ফ্রি টাইম। রাত্রি যাপন গ্যাংটক হোটেলে। [Breakfast: ✔️ | Lunch: ✔️ | Dinner: ✔️]
৪র্থ দিন : গ্যাংটক – ল্যাচুং সাইটসিয়ীং
সকালের নাস্তা সেরে হোটেল থেকে চেক আউট, লাগেজ নিয়ে গ্যাংটক থেকে ল্যাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু , যাত্রাপথে আমরা #তাশি_ভিউ_পয়েন্ট, #সেভেন_সিস্টার_ওয়াটাফলস, #বাটারফ্লাই_ওয়াটারফলস, #তিস্তাডোম, #নাগা_ওয়াটারফলস, #চুমথাং_ভ্যালী এবং #অমিতাভ_বচ্চন_ওয়াটারফলস দর্শন শেষে সন্ধ্যায় হোটেলে চেক ইন । রাত্রি যাপন ল্যাচুং হোটেলে ।
৫ম দিন : লাচুং – ইউমথাং ভ্যালি ট্যুর
সকালের নাস্তা সেরে হোটেল থেকে ইউমথং ভ্যালি এর উদ্দেশ্যে যাত্রা । এখান থেকে কাটাও পয়েন্ট যদি কেউ যেতে চান তাহলে অতিরিক্ত কিছু খরচ দিতে হবে। ইউমথাং ভ্যালি দর্শন শেষে আমরা গ্যাংটক এর উদ্দেশে রওনা হব । রাতের খাবার সেরে রাত্রি যাপন গ্যাংটক হোটেলে । [Breakfast: ✔️ | Lunch: ✔️| Dinner: ✔️]
৬ষ্ঠ দিন : গ্যাংটক – শিলিগুড়ি
সকালের নাস্তা সেরে গ্যাংটক হোটেল থেকে চেক আউট করে শিলিগুড়ি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । পথিমধ্যে আমরা গ্যাংটক এর সৌন্দর্য উপভোগ করবো । শিলিগুড়িতে লাঞ্চ করে বুড়িমারীর উদ্দেশ্যে যাত্রা।বর্ডার ইমিগ্রেশন সম্পন্ন করে ঢাকার দিকে যাত্রা । [Breakfast: ✔️| Lunch:✔️| Dinner: ✔️]
৭ম দিন : ঢাকায় আগমন সকালে ঢাকায় পৌছাবো, ইনশাআল্লাহ । সেই সাথে শেষ হবে আমাদের সিকিম ট্যুর সাথে থাকবে বরফাচ্ছাদিত তাজা কিছু মধুর স্মৃতি । [Breakfast: ✖️ ]
❑ গুরুত্বপূর্ণ নোট : সিকিম ট্যুরের জন্য অবশ্যই বাংলাবান্ধা অথবা চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ভিসা করা থাকতে হবে। অন্য পোর্ট থাকলে সহজেই এম্বাসী থেকে পোর্ট অ্যাড করে নিতে পারবেন। শিলিগুড়ি থেকেও যুক্ত হতে পারবেন।
❑ প্যাকেজের অন্তর্ভুক্ত নয় :
• ভিসা ফি • বর্ডার টিপস • ট্রাভেল ট্যাক্স • এন্ট্রি ফি • যাত্রা বিরতিতে খাবার খরচ • যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
❑ প্যাকেজের অন্তর্ভুক্ত :
১। ঢাকা-শিলিগুড়ি-ঢাকা রিটার্ন এসি বাস টিকেট
২। শিলিগুড়ি -গ্যাংটক-শিলিগুড়ি জীপ খরচ ৩। ৩ রাত গ্যাংটক, ১ রাত লাচুং থ্রি স্টার হোটেল ৪। সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ ৫। প্রতিদিন তিন বেলা খাবার ৬। অভিজ্ঞ গাইড ৭। গ্যাংটক ও সিকিমের সকল সাইটসিয়ীইং (As per itinerary)
❑ সিকিম ইনার লাইন পারমিটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
💠 পাসপোর্টের ফটোকপি -৮ টি 💠 ইন্ডিয়া ভিসার ফটোকপি -১টি (এন্ট্রি সহ ভিসা কপি ৬) 💠 পাসপোর্ট সাইজের ছবি- ৮টি
❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ভিসায় পোর্ট বাংলাবান্ধা অথবা চ্যাংড়াবান্ধা হলে সিকিম ট্যুরে জয়েন করতে পারবেন। যদি ভিসায় বাংলাবান্ধা অথবা চ্যাংড়াবান্ধা পোর্ট না থাকে তবে খুব সহজেই এম্বাসী থেকে এ্যাড করে নিতে পারবেন। * যদি ভিসা না থাকে তবে সহজেই ভিসা করে নিতে পারবেন। (আমরা আমাদের এই প্যাকেজের সাথে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং একদম ফ্রিতে করে দিয়ে থাকি।) * হোটেলে এক রুমে ৩/৪ জন। *নারী ট্রাভেলারদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে।
❑ বুকিং পলিসি
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ১০,০০০/- টাকা জমা দিতে হবে । ১. সরাসরি অফিসে এসে বুকিং দিতে পারবেন ২. ব্যাংক একাউন্ট অথবা বিকাশেও বুকিং দিতে পারবেন।